ইতালিতে ঈদুল আজহা ২৭ মে

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজারও বেশি বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে। ইতোমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কুরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ গুলোতে ও  ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে, তরপিনাতারা ভাংগা দেয়াল পার্কে এবং বিভিন্ন স্থানে  ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  এ ছাড়া ইতালির  ভেনিস, নাপোলি, ভিসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, বেরগামো,মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

ইতালিতে ঈদুল আজহা ২৭ মে

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজারও বেশি বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।

ইতোমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কুরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। রোমে কোরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ গুলোতে ও  ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে, তরপিনাতারা ভাংগা দেয়াল পার্কে এবং বিভিন্ন স্থানে  ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া ইতালির  ভেনিস, নাপোলি, ভিসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, বেরগামো,মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow