ইতালিতে ৩ বাংলাদেশি খুন: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীতে। বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার (২৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কামালের গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা গেছে। এর আগে শুক্রবার (২৬ জুন) ইতালির সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন। কামালের প্রতিবেশী আফনান হোসেন নাঈম জাগো নিউজকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে আশপাশের প্রতিবেশী ও নিহতের আত্মীয়-স্বজনরা বাড়িতে জমায়েত হয়েছেন। আরও পড়ুন ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা ইতালীয় আইন প্রয়োগকারী সংস্থা নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎস

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীতে। বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম।

শনিবার (২৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কামালের গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা গেছে।

এর আগে শুক্রবার (২৬ জুন) ইতালির সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

কামালের প্রতিবেশী আফনান হোসেন নাঈম জাগো নিউজকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে আশপাশের প্রতিবেশী ও নিহতের আত্মীয়-স্বজনরা বাড়িতে জমায়েত হয়েছেন।

ইতালীয় আইন প্রয়োগকারী সংস্থা নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সঠিক বিচার ও দোষীদের ফাঁসি চাই।

ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।

খবর পেয়েই রোম পুলিশের বিশেষ শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কিংবা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি প্রশাসন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow