ইতালির বিরুদ্ধে স্পেনের পাল্টা ব্যবস্থা, সীমান্তে কড়াকড়ি

স্প্যানিশ ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ইতালির সঙ্গে তৈরি হওয়া বিরোধের জেরে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে স্পেন। ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও নৌযানের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্পেন জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। নতুন এই ব্যবস্থার আওতায় ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হবে। ইতালির নাগরিকদের পাশাপাশি অন্য দেশের যাত্রী ও দর্শনার্থীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে। স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতালির সাম্প্রতিক সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্তের জেরেই তারা এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর আগে গত ৩০ জুলাই মরক্কো থেকে স্পেনের আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় ঢল নামে। প্রায় ৭২ হাজার মানুষ সেখানে প্রবেশের চেষ্টা করেন। তবে প্রবেশ করা প্রায় সবাই পরে আবার মরক্কোয় ফিরে যায়। সেউতাকে ঘিরে এই অভিবাসন পরিস্থিতিই স্পেন ও ইতালির মধ্যে নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তৈরি করেছে। এর ধারাবাহিকতায় প্রথমে

ইতালির বিরুদ্ধে স্পেনের পাল্টা ব্যবস্থা, সীমান্তে কড়াকড়ি

স্প্যানিশ ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ইতালির সঙ্গে তৈরি হওয়া বিরোধের জেরে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে স্পেন। ইতালি থেকে আসা সব ধরনের বিমান ও নৌযানের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

স্পেন জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।

নতুন এই ব্যবস্থার আওতায় ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হবে। ইতালির নাগরিকদের পাশাপাশি অন্য দেশের যাত্রী ও দর্শনার্থীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতালির সাম্প্রতিক সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্তের জেরেই তারা এই পাল্টা ব্যবস্থা নিয়েছে।

এর আগে গত ৩০ জুলাই মরক্কো থেকে স্পেনের আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় ঢল নামে। প্রায় ৭২ হাজার মানুষ সেখানে প্রবেশের চেষ্টা করেন। তবে প্রবেশ করা প্রায় সবাই পরে আবার মরক্কোয় ফিরে যায়।

সেউতাকে ঘিরে এই অভিবাসন পরিস্থিতিই স্পেন ও ইতালির মধ্যে নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তৈরি করেছে। এর ধারাবাহিকতায় প্রথমে ইতালি স্পেন থেকে আসা যাত্রীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। পরে তার জবাবে ইতালি থেকে আসা যাত্রীদের ওপর একই ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল স্পেন।

ফলে ইউরোপের দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow