ইতিবাচক পরামর্শের মাধ্যমে সরকারকে সহযোগিতা করুন: নুর

বিরোধী জোটকে উদ্দেশ্য করে সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমার বিরোধী দলের বন্ধুদের বলবো আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এগিয়ে নিয়ে যাবো। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক নুর এ কথা বলেন। মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যে সংগ্রাম করেছি এর পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানেন না। তারা হয়তো মনে করছেন ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। এমওএস/এমআইএইচএস

ইতিবাচক পরামর্শের মাধ্যমে সরকারকে সহযোগিতা করুন: নুর

বিরোধী জোটকে উদ্দেশ্য করে সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমার বিরোধী দলের বন্ধুদের বলবো আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এগিয়ে নিয়ে যাবো।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল হক নুর এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যে সংগ্রাম করেছি এর পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানেন না। তারা হয়তো মনে করছেন ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।

এমওএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow