ইতিহাসে প্রথমবারের মতো বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু
ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বদলাতে যাচ্ছে অনুষ্ঠানটির ভেন্যু। দীর্ঘদিন যাবৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলেও এবার তা হতে যাচ্ছে লন্ডনে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেওয়া হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এ পুরস্কার। ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কারের যাত্রা শুরু করেন। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ইংলিশ কিংবদন্তি স্টানলি ম্যাথিউজের সম্মানার্থেই এবারের আয়োজন হতে যাচ্ছে লন্ডনে। তবে লন্ডনের কোন ভেন্যুতে এবারের ব্যালন ডি’অর আয়োজিত হবে তা এখনো জানা যায়নি। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরে গত দশকজুড়ে আধিপত্য ধরে রেখেছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ও পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ আটবার জিতেছেন লিওনেল মেসি, অন্যদিকে রোনালদো জিতেছেন ৫ বার। গত বছর ব্যালন ডি’অর জেতেন ফ্রান্স ও পিএসজি তারকা ওসমান ডেম্বেলে। নারীদের বিভাগে এ পুরস্কার জেতেন স্পেনের আইতানা বোনমাতি। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন শহরে স্থানান্তরির হওয়ায় ফুটবল বিশ্বেও বাড়তি আগ্রহ ক
ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বদলাতে যাচ্ছে অনুষ্ঠানটির ভেন্যু। দীর্ঘদিন যাবৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলেও এবার তা হতে যাচ্ছে লন্ডনে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেওয়া হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এ পুরস্কার।
১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কারের যাত্রা শুরু করেন। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ইংলিশ কিংবদন্তি স্টানলি ম্যাথিউজের সম্মানার্থেই এবারের আয়োজন হতে যাচ্ছে লন্ডনে। তবে লন্ডনের কোন ভেন্যুতে এবারের ব্যালন ডি’অর আয়োজিত হবে তা এখনো জানা যায়নি।
ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরে গত দশকজুড়ে আধিপত্য ধরে রেখেছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ও পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ আটবার জিতেছেন লিওনেল মেসি, অন্যদিকে রোনালদো জিতেছেন ৫ বার।
গত বছর ব্যালন ডি’অর জেতেন ফ্রান্স ও পিএসজি তারকা ওসমান ডেম্বেলে। নারীদের বিভাগে এ পুরস্কার জেতেন স্পেনের আইতানা বোনমাতি।
দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে নতুন শহরে স্থানান্তরির হওয়ায় ফুটবল বিশ্বেও বাড়তি আগ্রহ কাজ করছে এবারের আসর। লন্ডনে এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠছে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে অসংখ্য ফুটবল ভক্ত।
What's Your Reaction?