ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরত্বপূর্ণ বিষয়- এক নজরে দেখে নেওয়া যাক ৮ জুলাইয়ের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু। ঘটনাবলি:  ১৪৯৭ - ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।  ১৭৬০ - ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।  ১৮০৭ - রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।  ১৮৫৮ - সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।  ১৯১৮ - ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।  ১৯২০ - ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।  ১৯৩৭ - তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।  ১৯৪৮ - আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।  ১৯৭

ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২৬। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু গুরত্বপূর্ণ বিষয়- এক নজরে দেখে নেওয়া যাক ৮ জুলাইয়ের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু। ঘটনাবলি:  ১৪৯৭ - ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।  ১৭৬০ - ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।  ১৮০৭ - রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।  ১৮৫৮ - সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।  ১৯১৮ - ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।  ১৯২০ - ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।  ১৯৩৭ - তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।  ১৯৪৮ - আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।  ১৯৭২ - প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।  ১৯৯০ - আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ান হয়।  ২০০৬ - দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্ত পথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।  ২০১৪ - ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিল জার্মানির বিপক্ষে ১-৭ গোলে পরাজিত হয়।  জন্ম:  ১৮৩৯ - জন রকফেলার ,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদি।  ১৮৭৫ - জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।  ১৮৯২ - ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।  ১৯১৪ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।  ১৯৪৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।  ১৯৫১ - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।  ১৯৬৬ - রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।  ১৯৭২ - সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।  ১৯৮১ - আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমীলা টেনিস তারকা। মৃত্যু:  ১৮২২ - পার্সি বিশি শেলি,উনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।  ১৮৫৫ - মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।  ১৮৭৭ - জন ক্লার্ক মার্শম্যান, বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা।  ১৯৩৩ - ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।  ১৯৪৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।  ১৯৬৭ - ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী।  ১৯৯৪ - কিম ইল-সাং, উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সে দেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব।  ১৯৯৭ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।  ২০০১ - অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক।  ২০০৩ - সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।  ২০০৬ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।  ২০১১ - আমিনুল ইসলাম, বাংলাদেশি চিত্রশিল্পী।  ২০১৫ - আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনাকর্মকর্তা।  ২০২২ - শর্মিলী আহমেদ বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।  ২০২২- খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।  ২০২২ - শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow