ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহতদের ব্যাপারে কথা বলেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের এখানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী পেয়েছি। তার মধ্যে একজন ভর্তি রয়েছেন। কয়েকজন অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ রোগীর বাহির থেকে কেটে যাওয়া, ফেটে যাওয়া ও ছিলে যাওয়া জখম ছিল। হাসপাতাল পরিচালক বলেন, মহিউদ্দিন রনিকে ভর্তি দেওয়া হয়েছে। তার সারা শরীর স্ক্যান করা হয়েছে, তবে কোনো গুরুতর জখম পাওয়া যায়নি। তিনি জানিয়েছিলেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল ও শরীরে ব্যথা অনুভব করছে। তাই তাকে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহতদের ব্যাপারে কথা বলেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আমাদের এখানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী পেয়েছি। তার মধ্যে একজন ভর্তি রয়েছেন। কয়েকজন অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ রোগীর বাহির থেকে কেটে যাওয়া, ফেটে যাওয়া ও ছিলে যাওয়া জখম ছিল।

হাসপাতাল পরিচালক বলেন, মহিউদ্দিন রনিকে ভর্তি দেওয়া হয়েছে। তার সারা শরীর স্ক্যান করা হয়েছে, তবে কোনো গুরুতর জখম পাওয়া যায়নি।

তিনি জানিয়েছিলেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল ও শরীরে ব্যথা অনুভব করছে। তাই তাকে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow