ইনজুরিতে থাকা নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ায় কোনো আক্ষেপ নেই : আনচেলত্তি
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ইনজুরিতে থাকা নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান ২৬ সদস্যের দলে কোনো পরিবর্তন আনার পরিকল্পনাও নেই।
গত ১৭ মে থেকে ডান পায়ে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। এর আগে ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে তিনি ব্রাজিলের হয়ে খেলেননি। তা সত্ত্বেও গত সপ্তাহে ঘোষিত বিশ্বকাপ দলে তার নাম ঘোষণা করেন আনচেলত্তি। খবর ইএসপিএন-এর।
নেইমারের ক্লাব সান্তোস এফসি প্রথমে জানিয়েছিল, তার পায়ে ফোলা বা এডিমা হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার পর নতুন পরীক্ষায় দেখা যায়, তার দ্বিতীয় মাত্রার পেশির টান (গ্রেড-২ মাসল স্ট্রেইন) রয়েছে। ফলে আরও দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়, চোটের প্রকৃত অবস্থা আগে জানলে তিনি কি নেইমারকে দলে নিতেন? জবাবে তিনি রসিকতা করে বলেন, ‘আমার দাদার যদি চাকা থাকত, তাহলে তিনি একটা গাড়ি হতেন। আমি যখন দল নির্বাচন করেছি, তখন নেইমার ২৬ জনের মধ্যেই ছিল।’

আনচেলত্তি জানান, নেইমারকে দলে নেওয়ার পর তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোর দায়িত্ব নেয় ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
তিনি আরও বলেন, বিশ্বকাপে ব্রাজিলের পরিকল্পনায় নেইমার এখনো গুরুত্বপূর্ণ অংশ। যদিও ১৩ জুন মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত। তবে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যেতে পারে।
আনচেলত্তি বলেন, ‘আমরা ভেবেছিলাম সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে। যদি প্রথম ম্যাচে না-ও পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে প্রস্তুত থাকবে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি কোনো পরিবর্তন আনছি না। যে ২৬ জনকে নির্বাচিত করা হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।’
ইতালিয়ান এই কোচ জানান, দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে নেইমারের সঙ্গে তার কথা হয়েছে এবং দ্রুত ফিট হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন ব্রাজিলিয়ান এ তারকা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার পর ব্রাজিল ১৮ জুন হাইতির বিপক্ষে এবং ২৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।