ইনফান্তিনোকে ‘দুর্বল’ করার প্রচেষ্টার কড়া সমালোচনা ফিফার

কড়া ভাষায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরানোর পরিকল্পনার সমালোচনা করেছে সংস্থাটি। ফিফার দাবি, সংস্থা ও এর সভাপতিকে ‘দুর্বল করার জন্য পরিকল্পিত ও চলমান প্রচেষ্টা’ চলছে। সম্প্রতি ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদন জানানো হয়েছে, উয়েফার মহাসচিব থাকাকালীন কথিত সম্পর্ক থাকা এক নারীকে বিদায়কালীন অর্থ দেওয়া হয়। ইনফান্তিনো অবশ্য অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার মুখপাত্রের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিশ্বকাপের বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন এবং এর ২১ শতাংশ একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই তীব্র চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। প্রবল বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন তিনি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইতোমধ্যে জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। এমনকি ফিফার ইভেন্ট বয়কটের হুমকিও এখনো বহাল রেখেছে তারা। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও শুক্রবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। তবে ফিফা বলছে, ইনফান্তিন

ইনফান্তিনোকে ‘দুর্বল’ করার প্রচেষ্টার কড়া সমালোচনা ফিফার

কড়া ভাষায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরানোর পরিকল্পনার সমালোচনা করেছে সংস্থাটি। ফিফার দাবি, সংস্থা ও এর সভাপতিকে ‘দুর্বল করার জন্য পরিকল্পিত ও চলমান প্রচেষ্টা’ চলছে।

সম্প্রতি ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদন জানানো হয়েছে, উয়েফার মহাসচিব থাকাকালীন কথিত সম্পর্ক থাকা এক নারীকে বিদায়কালীন অর্থ দেওয়া হয়। ইনফান্তিনো অবশ্য অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার মুখপাত্রের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বিশ্বকাপের বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন এবং এর ২১ শতাংশ একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই তীব্র চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। প্রবল বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন তিনি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইতোমধ্যে জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। এমনকি ফিফার ইভেন্ট বয়কটের হুমকিও এখনো বহাল রেখেছে তারা। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও শুক্রবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।

তবে ফিফা বলছে, ইনফান্তিনো সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং এখনো তাদের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে ফিফা আরও সতর্ক করে বলেছে, যারা সদস্য দেশগুলোর সমর্থন পাচ্ছেন না, তারা যেন অভিযোগ, ইঙ্গিত বা ভুল তথ্যের মাধ্যমে এমন কিছু অর্জনের চেষ্টা না করেন, যা ফিফার প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়।

ইনফান্তিনোর বিরোধিতা মূলত ইউরোপকেন্দ্রিক হলেও অন্য মহাদেশের বেশ কয়েকটি ফুটবল সংস্থা তার পাশে রয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল, আফ্রিকার ক্যাফ এবং মেক্সিকোর ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

ক্যাফের ৫৪টি সদস্য দেশও ইনফান্তিনোর প্রতি সর্বসম্মত সমর্থন দিয়েছে। অন্যদিকে মেক্সিকো জানিয়েছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করবে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow