ইনফ্লুয়েন্সারের ছবিতে কোহলির লাভ রিঅ্যাক্ট, এবারও কি অ্যালগরিদম দায়ী?
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ‘লাইক’ বাটনটি ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রামে অভনীত কউরের ছবিতে বিরাট কোহলির ‘রিঅ্যাক্ট’ দেওয়া নিয়ে বিতর্কের কয়েক মাস পর, ফের একই ধরনের বিতর্ক দানা বেঁধেছে।
এবার হইচই ফেলেছে, ভারতীয় ক্রিকেটার জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজের একটি আবেদনময়ী ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়েছেন। তবে বিরাট ভুলবশত লাইক দিয়েছেন নাকি এটি অ্যালগরিদমের কোনো ত্রুটি, তা এখনো স্পষ্ট নয়।
কোহলি কি সত্যিই লাভ রিঅ্যাক্ট দিয়েছেন?
একটি স্ক্রিনশট বৃহস্পতিবার রাত থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখা গিয়েছে, দক্ষিণ আফ্রিকান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। তালিকায় রয়েছেন বিরাটও।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। তবে বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন তা স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার।
ছবিতে লিজল্যাজকে একটি পাউডার নীল রঙের ব্যাকলেস হল্টার মিনি ড্রেস পরা অবস্থায় দেখা যাচ্ছে। বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়া এবং হাস্যোজ্জ্বল লিজল্যাজের সেই ছবিতে বিরাটের লাভ রিঅ্য
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ‘লাইক’ বাটনটি ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রামে অভনীত কউরের ছবিতে বিরাট কোহলির ‘রিঅ্যাক্ট’ দেওয়া নিয়ে বিতর্কের কয়েক মাস পর, ফের একই ধরনের বিতর্ক দানা বেঁধেছে।
এবার হইচই ফেলেছে, ভারতীয় ক্রিকেটার জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজের একটি আবেদনময়ী ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়েছেন। তবে বিরাট ভুলবশত লাইক দিয়েছেন নাকি এটি অ্যালগরিদমের কোনো ত্রুটি, তা এখনো স্পষ্ট নয়।
কোহলি কি সত্যিই লাভ রিঅ্যাক্ট দিয়েছেন?
একটি স্ক্রিনশট বৃহস্পতিবার রাত থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখা গিয়েছে, দক্ষিণ আফ্রিকান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। তালিকায় রয়েছেন বিরাটও।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। তবে বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন তা স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার।
ছবিতে লিজল্যাজকে একটি পাউডার নীল রঙের ব্যাকলেস হল্টার মিনি ড্রেস পরা অবস্থায় দেখা যাচ্ছে। বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়া এবং হাস্যোজ্জ্বল লিজল্যাজের সেই ছবিতে বিরাটের লাভ রিঅ্যাক্ট দেখে নেটিজেনরা মিম বানানো শুরু করে দিয়েছেন।
রেড্ডিট-এর একজন ব্যবহারকারী মজার ছলে মন্তব্য করেছেন, ‘আনুশকা খুব রেগে যাবেন।’ অন্য একজন লিখেছেন, ‘কোহলি ইনস্টাগ্রামে এই পোস্টটি লাইক করেছেন। অ্যালগরিদম নিয়ে আবারও একটি প্যারাগ্রাফ (ব্যাখ্যা) আসছে।’ আরও একজন মন্তব্য করেছেন, ‘আমি আনুশকা হলে এটি সহ্য করতাম না।’
এদিকে, যুজবেন্দ্র চাহালও লিজল্যাজের পোস্টের কমেন্ট সেকশনে মজা করে লিখেছেন, ‘অ্যালগরিদম’।
পুরোনো বিতর্কে কী হয়েছিল?
গত বছরও একই ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল যখন ভক্তরা লক্ষ্য করেন, কোহলি অভনীত কউরের একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। তবে সে সময় বিরাট কোহলি একটি বিষয়টির জন্য ইনস্টাগ্রামের অ্যালগরিদমকে দায়ী করেছিলেন।
নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি লিখেছিলেন, ‘আমি পরিষ্কার করতে চাই, ফিড পরিষ্কার করার সময় সম্ভবত অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন (লাইক) রেজিস্টার করেছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি কোনো অপ্রয়োজনীয় অনুমান যেন না করা হয়।’
তবে বিরাটের এই ব্যাখ্যা বিতর্ক কমানোর বদলে আগুনেই ঘি ঢেলেছিল। অভনীতও এই বিতর্কে সূক্ষ্ম প্রতিক্রিয়া দিয়েছিলেন। বড় তারকাদের থেকে অনলাইনে প্রশংসা পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘ভালোবাসা আসতে থাকুক।’
কে এই লিজল্যাজ?
লিজল্যাজ একজন জার্মান-দক্ষিণ আফ্রিকান ট্রাভেল ভ্লগার ও গায়িকা, যার আসল নাম জেনিফার। ভারতে তার বিশাল ভক্ত অনুসারী রয়েছে, বিশেষ করে তার ‘সমোসা সমোসা’ গানটি ভাইরাল হওয়ার পর। তিনি সাধারণত বিভিন্ন দেশের খাঁটি সংস্কৃতি তুলে ধরেন।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং তিনি প্রায়ই ভারতীয় সংগীত ও সংস্কৃতির প্রতি তার অনুরাগের কথা জানান।
তার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি জার্মানিভিত্তিক একজন ভ্লগার ও গায়িকা। তার মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি রয়েছে এবং তিনি জার্মান, ইংরেজি ও ডাচ ভাষায় সাবলীল। তার কিছু ভিডিওতে তাকে বেঙ্গালুরু, মুম্বাই এবং দিল্লির স্থানীয়দের সঙ্গে হিন্দি ও আঞ্চলিক ভাষায় কথা বলতেও দেখা গেছে।