ইনস্টাগ্রামে প্রতারক চেনার ৭ উপায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অনেকেই মনে করেন ইনস্টাগ্রাম যারা ব্যবহার করেন তারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর থেকে বেশি স্মার্ট। শুধু ছবি রিলস পোস্ট নয়, কেনা-বেচাও হয় এই প্ল্যাটফর্মে। কিন্তু যতই ‘স্মার্ট মানুষ’ ব্যবহার করুন না কেন, প্রতারকদের থেকে রেহাই পাচ্ছেন না তারাও। দিন দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণার ঝুঁকি। অনেকেই ভুয়া প্রোফাইল তৈরি করে মানুষকে প্রলোভন দেখিয়ে আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির চেষ্টা করে। তাই কিছু সাধারণ লক্ষণ জানা থাকলে সহজেই প্রতারকদের শনাক্ত করা সম্ভব। আসুন ইনস্টাগ্রামে প্রতারক চেনার ৭টি উপায় জেনে নেওয়া যাক- ১. নতুন ও অস্বাভাবিক প্রোফাইল প্রতারকদের প্রোফাইল সাধারণত নতুন তৈরি হয় এবং সেখানে খুব কম পোস্ট বা ফলোয়ার থাকে। অনেক সময় প্রোফাইল ছবিও খুবই জেনেরিক বা স্টক ছবি হয়। এমন অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকা উচিত। ২. অতিরিক্ত আকর্ষণীয় প্রস্তাব অনেক ভুয়া অ্যাকাউন্ট খুব দ্রুত লাভ, চাকরি বা উপহার পাওয়ার লোভ দেখায়। যেমন ‘একদিনে টাকা দ্বিগুণ’ বা ‘ফ্রি গিফট জেতার সুযোগ’ এ ধরনের অফার প্রায়ই প্রতারণার অংশ। ৩. ব্যক্তিগত তথ্

ইনস্টাগ্রামে প্রতারক চেনার ৭ উপায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অনেকেই মনে করেন ইনস্টাগ্রাম যারা ব্যবহার করেন তারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর থেকে বেশি স্মার্ট। শুধু ছবি রিলস পোস্ট নয়, কেনা-বেচাও হয় এই প্ল্যাটফর্মে। কিন্তু যতই ‘স্মার্ট মানুষ’ ব্যবহার করুন না কেন, প্রতারকদের থেকে রেহাই পাচ্ছেন না তারাও।

দিন দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণার ঝুঁকি। অনেকেই ভুয়া প্রোফাইল তৈরি করে মানুষকে প্রলোভন দেখিয়ে আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির চেষ্টা করে। তাই কিছু সাধারণ লক্ষণ জানা থাকলে সহজেই প্রতারকদের শনাক্ত করা সম্ভব।

আসুন ইনস্টাগ্রামে প্রতারক চেনার ৭টি উপায় জেনে নেওয়া যাক-

১. নতুন ও অস্বাভাবিক প্রোফাইল

প্রতারকদের প্রোফাইল সাধারণত নতুন তৈরি হয় এবং সেখানে খুব কম পোস্ট বা ফলোয়ার থাকে। অনেক সময় প্রোফাইল ছবিও খুবই জেনেরিক বা স্টক ছবি হয়। এমন অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকা উচিত।

২. অতিরিক্ত আকর্ষণীয় প্রস্তাব

অনেক ভুয়া অ্যাকাউন্ট খুব দ্রুত লাভ, চাকরি বা উপহার পাওয়ার লোভ দেখায়। যেমন ‘একদিনে টাকা দ্বিগুণ’ বা ‘ফ্রি গিফট জেতার সুযোগ’ এ ধরনের অফার প্রায়ই প্রতারণার অংশ।

৩. ব্যক্তিগত তথ্য চাওয়া

কেউ যদি হঠাৎ করে আপনার এনআইডি, ব্যাংক তথ্য বা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চায়, তাহলে সেটি বড় সতর্ক সংকেত। বৈধ কোনো প্রতিষ্ঠান কখনো এভাবে তথ্য চায় না।

৪. সন্দেহজনক লিংক পাঠানো

প্রতারকরা প্রায়ই বিভিন্ন লিংক পাঠায় যেগুলোতে ক্লিক করলে ফিশিং ওয়েবসাইটে নিয়ে যায়। এসব সাইট থেকে তথ্য চুরি হতে পারে।

৫. অতিরিক্ত দ্রুত সম্পর্ক গড়ার চেষ্টা

অনেক ভুয়া অ্যাকাউন্ট খুব দ্রুত ঘনিষ্ঠতা বাড়াতে চায় এবং আবেগপ্রবণ কথাবার্তা বলে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। এটি একটি সাধারণ প্রতারণার কৌশল।

৬. ভাষা ও আচরণে অসামঞ্জস্য

প্রোফাইলের তথ্য ও কথাবার্তায় অনেক সময় মিল থাকে না। কখনো অস্বাভাবিক ইংরেজি বা বারবার একই ধরনের মেসেজ পাঠানোও সন্দেহজনক লক্ষণ।

৭. যাচাই করা সম্ভব নয় এমন পরিচয়

প্রতারকরা প্রায়ই নিজেদের পরিচয় যাচাই করা কঠিন করে রাখে ফোন নম্বর, আসল ছবি বা অফিসিয়াল তথ্য দেয় না। ফলে তাদের ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow