ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ সায়েম চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ এলাকার ইকবালের ছেলে। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে মরদেহটি পাওয়া যায়। আরও পড়ুন ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ, ৪ ঘণ্টায়ও মেলেনি হদিস উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, শনিবার (২৭ জুন) ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সায়েমের মরদেহ রোববার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, মরদেহটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ভ্রমণে আসা সায়েম ও তার বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সাগরের পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ সায়েম চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।
রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশে মরদেহটি পাওয়া যায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, শনিবার (২৭ জুন) ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সায়েমের মরদেহ রোববার সকাল ১০টার দিকে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন।
শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ভ্রমণে আসা সায়েম ও তার বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সাগরের পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম
What's Your Reaction?
