ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব: পিয়া জান্নাতুল

দেশের অন্যতম শীর্ষ মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুলের জন্মদিন পার হলো সদ্যই। গ্ল্যামার দুনিয়া থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের বারান্দা—সবখানেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস, ধর্মচর্চা ও সমালোচকদের বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিন ছবিটি তুলেছেন জানিয়ে পিয়া তার পোস্টে লেখেন, “ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।” তিনি জানান, তার একাধিক পরিচয় রয়েছে; তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন পেশাদার আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন এই তারকা। ছবিটি পোস্ট করার পর মন্তব্যের ঘরে একজন নেইলপলিশ পরে নামাজ পড়ার বিষয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেন। এর জবাবে পিয়া অত্যন্ত মার্জিতভাবে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্ত

ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব: পিয়া জান্নাতুল

দেশের অন্যতম শীর্ষ মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুলের জন্মদিন পার হলো সদ্যই। গ্ল্যামার দুনিয়া থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের বারান্দা—সবখানেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস, ধর্মচর্চা ও সমালোচকদের বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিন ছবিটি তুলেছেন জানিয়ে পিয়া তার পোস্টে লেখেন, “ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।” তিনি জানান, তার একাধিক পরিচয় রয়েছে; তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন পেশাদার আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন এই তারকা।

ছবিটি পোস্ট করার পর মন্তব্যের ঘরে একজন নেইলপলিশ পরে নামাজ পড়ার বিষয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেন। এর জবাবে পিয়া অত্যন্ত মার্জিতভাবে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।” সবশেষে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানান তিনি।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন পিয়া জান্নাতুল। এরপর মডেলিং দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়ার পর ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বর্তমানে আইন পেশাতেও সফলতার স্বাক্ষর রাখছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow