ইবিএলের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। সোমবার (২৭ জুলাই) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে। ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যানও ছিলেন। আরও পড়ুন দেশে বিপুল মুনাফা বিদেশি ব্যাংকের, বঞ্চিত স্থানীয় বিনিয়োগকারীরা আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২৬টি দেশে পরিচালিত এ শিল্পগোষ্ঠীর ব্যবসা বিস্তৃত রয়েছে ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সাপ্লাই চেইন সলিউশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা খাতে। এছাড়া তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ইনসুরটেক প্রতিষ্ঠান ‘ওয়াদাআ.ইনসিউর’ এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে দেশ

ইবিএলের চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। সোমবার (২৭ জুলাই) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যানও ছিলেন।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২৬টি দেশে পরিচালিত এ শিল্পগোষ্ঠীর ব্যবসা বিস্তৃত রয়েছে ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস ব্র্যান্ডের সাপ্লাই চেইন সলিউশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা খাতে।

এছাড়া তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ইনসুরটেক প্রতিষ্ঠান ‘ওয়াদাআ.ইনসিউর’ এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে দেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল ব্যাংকিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে। এ যাত্রায় পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেবে। একই সঙ্গে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে। এসব উদ্যোগের মাধ্যমে ইবিএল গ্রাহকদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চায়।

ইএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow