ইব্রাহিমের ঝড়ে কানাডার বিপক্ষে আফগানিস্তানের ২০০

নিয়মরক্ষার ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তার ৯৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে কানাডার বিপক্ষে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানরা। চলমান আসরের সপ্তম দুইশ রানের দলীয় সংগ্রহ এটি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিমের ৯৫ ছাড়াও ৪৪ রান করেছেন সেদিকুল্লাহ আতাল। আফগানিস্তানের হয়ে। উদ্বোধনী জুটিতে ইব্রাহিমের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। ২০ বলে ৩০ রান করে গুরবাজ থেমে গেলে ভাঙে জুটি। ৩ বলের ব্যবধানে ১ রান করে গুলবাদিন নাইবও ফিরে গেলে ৪৯ রানে ২ উইকেট হারায় আফগানরা। দুজনকেই আউট করেন জাসকারান সিং। এরপর সেদিকুল্লাহকে নিয়ে কানাডার বোলারদের ওপর তাণ্ডব চালান ইব্রাহিম। ৯৫ রানের জুটিতে ৪৪ রান আসে আতালের ব্যাটে। এই জুটিতে অর্ধশতক আদায় করেন ইব্রাহিমও। ৩৩ বল খেলেন তিনি পঞ্চাশ করার পথে। তবে সেদিকুল্লাহ পারেননি অর্ধশতক আদায় করতে। আউট হন জাসকারানের বলেই সমান দুটি করে চার ও ছক্কায় ৪৪ রান করে। আমিরাতের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে দেখানো আজমতউল্লাহ ওমরজাই নেমেই ফি

ইব্রাহিমের ঝড়ে কানাডার বিপক্ষে আফগানিস্তানের ২০০

নিয়মরক্ষার ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তার ৯৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে কানাডার বিপক্ষে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানরা। চলমান আসরের সপ্তম দুইশ রানের দলীয় সংগ্রহ এটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিমের ৯৫ ছাড়াও ৪৪ রান করেছেন সেদিকুল্লাহ আতাল। আফগানিস্তানের হয়ে।

উদ্বোধনী জুটিতে ইব্রাহিমের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। ২০ বলে ৩০ রান করে গুরবাজ থেমে গেলে ভাঙে জুটি। ৩ বলের ব্যবধানে ১ রান করে গুলবাদিন নাইবও ফিরে গেলে ৪৯ রানে ২ উইকেট হারায় আফগানরা। দুজনকেই আউট করেন জাসকারান সিং।

এরপর সেদিকুল্লাহকে নিয়ে কানাডার বোলারদের ওপর তাণ্ডব চালান ইব্রাহিম। ৯৫ রানের জুটিতে ৪৪ রান আসে আতালের ব্যাটে। এই জুটিতে অর্ধশতক আদায় করেন ইব্রাহিমও। ৩৩ বল খেলেন তিনি পঞ্চাশ করার পথে।

তবে সেদিকুল্লাহ পারেননি অর্ধশতক আদায় করতে। আউট হন জাসকারানের বলেই সমান দুটি করে চার ও ছক্কায় ৪৪ রান করে।

আমিরাতের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে দেখানো আজমতউল্লাহ ওমরজাই নেমেই ফিনিশিং ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে করেন ৭ বলে ১৩। আউট হন ডিলন হেইলিগারের বলে। ১৭৫ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।

সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষদিকে স্ট্রাইক কম পাওয়ায় ৫৬ বলে ৯৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের শেষ দুই বলে দুটি চার মারেন জাসকারান সিংকে। ৭টি চার ও ৫টি ছক্কা মারেন ইব্রাহিম ১৭০ স্ট্রাইকরেটের ইনিংসটি। দারউইশ রাসুলি অপরাজিত ছিলেন ৪ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০০ রান করে আফগানিস্তান।

কানাডার হয়ে জাসকারান সিং ৩টি ও ১টি উইকেট পেয়েছেন লন হেইলিগার।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow