ইমাম-শিক্ষক বাদ, বিএনপি নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ‘ভালনারেবল গ্রুপ ফিডিং’ (ভিজিএফ) কর্মসূচির ত্রাণ বিতরণ কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বঘোষিত কমিটি থেকে শিক্ষক ও মসজিদের ইমামদের বাদ দিয়ে সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ত্রাণ বিতরণের নিরপেক্ষতা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত এক আদেশে ভিজিএফ ত্রাণ বিতরণের জন্য ইউনিয়নভিত্তিক ৪ সদস্যের ভিজিএফ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমকে সভাপতি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে সদস্য এবং একজন স্কুল শিক্ষক ও একজন মসজিদের ইমামকে সদস্য হিসেবে রাখা হয়েছিল। তবে কমিটি গঠনের মাত্র দুই দিনের মাথায় রহস্যজনকভাবে শিক্ষক ও ইমামদের সদস্যপদ বাতিল করা হয়। তাদের স্থলে প্রতিটি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুজন করে নেতা-নেত্রীকে সদস্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও যুবদলের নেতাদের সদস্য করা হয়েছে। এর মধ্যে

ইমাম-শিক্ষক বাদ, বিএনপি নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ‘ভালনারেবল গ্রুপ ফিডিং’ (ভিজিএফ) কর্মসূচির ত্রাণ বিতরণ কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বঘোষিত কমিটি থেকে শিক্ষক ও মসজিদের ইমামদের বাদ দিয়ে সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ত্রাণ বিতরণের নিরপেক্ষতা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত এক আদেশে ভিজিএফ ত্রাণ বিতরণের জন্য ইউনিয়নভিত্তিক ৪ সদস্যের ভিজিএফ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমকে সভাপতি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে সদস্য এবং একজন স্কুল শিক্ষক ও একজন মসজিদের ইমামকে সদস্য হিসেবে রাখা হয়েছিল।

তবে কমিটি গঠনের মাত্র দুই দিনের মাথায় রহস্যজনকভাবে শিক্ষক ও ইমামদের সদস্যপদ বাতিল করা হয়। তাদের স্থলে প্রতিটি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুজন করে নেতা-নেত্রীকে সদস্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও যুবদলের নেতাদের সদস্য করা হয়েছে। এর মধ্যে আন্দিউড়া ইউনিয়নে যুবদল নেতা মান্নান সরদার ও কাজী রীনা, শাহজাহানপুর ইউনিয়নে মো. আবুল হোসেন ও বিউটি কৌরি, জগদীশপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি এখলাছুর রহমান ভূইয়া ও মোছা. আছিয়া বেগম, বুল্লা ইউনিয়নে মো. মিছির আলী ও আমেনা খাতুন এবং নোয়াপাড়া ইউনিয়নে মো. জয়নাল আবেদিন ও মনোয়ারা বেগমসহ কয়েকজনকে সদস্য করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি ত্রাণ বিতরণ কমিটিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক সিদ্ধান্ত। এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি রাজনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও জানান, সরকারি বিভিন্ন কার্যক্রমে আগে থেকেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া থাকে এবং তাদের উপস্থিতিতেই কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু এবার একজন নির্বাচিত জনপ্রতিনিধির সমতুল্য করে দুইজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করায় জনপ্রতিনিধিরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি ত্রাণ বিতরণ কমিটিতে শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিদের মতো নিরপেক্ষ ব্যক্তিদের বাদ দিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের পদধারীদের অন্তর্ভুক্ত করা হলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। এতে ত্রাণ বিতরণ কার্যক্রমেও রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাধবপুর উপজেলায় ভিজিএফ চাল বিতরণ নিয়ে আরও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বহরা ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় সোহেল মিয়া নামে এক দিনমজুরের ওপর হামলার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া চৌমুহনী ইউনিয়নে ১০ কেজির পরিবর্তে কম ওজনের চাল দেওয়ার অভিযোগ এবং ধর্মঘর ইউনিয়নে প্রায় ১৫ বস্তা চাল চুরির অভিযোগও উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিরপেক্ষ তাদারককারী লোকের অভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী অনেক গ্রাহক চাল পান না। অতিরিক্ত লোকের অজুহাত দেখিয়ে চাল বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা বাজারে বিক্রিরও চেষ্টা করা হয়।

চাল বিতরণ কমিটি থেকে ইমাম ও শিক্ষকদের বাদ দেওয়া প্রসঙ্গে  জানতে চাইলে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম মন্তব্য করতে রাজি হননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow