ইয়েমেন উপকূলে বিকট বিস্ফোরণ

ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজের অদূরে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্যমতে, ঘটনাটি ইয়েমেনের বন্দরনগরী এডেন থেকে প্রায় ৯৫ নটিক্যাল মাইল (প্রায় ১৭৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ঘটেছে। বিস্ফোরণের শব্দ জাহাজ থেকে স্পষ্টভাবে শোনা গেছে। তবে ঘটনায় জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এদিকে লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও ১১ জন আহত হন। এনএনএ আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। সূত্র: আল

ইয়েমেন উপকূলে বিকট বিস্ফোরণ
ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজের অদূরে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্যমতে, ঘটনাটি ইয়েমেনের বন্দরনগরী এডেন থেকে প্রায় ৯৫ নটিক্যাল মাইল (প্রায় ১৭৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ঘটেছে। বিস্ফোরণের শব্দ জাহাজ থেকে স্পষ্টভাবে শোনা গেছে। তবে ঘটনায় জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এদিকে লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও ১১ জন আহত হন। এনএনএ আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow