ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে। সোমবার (৬ জুলাই) দেশটির মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন। এ সময় ইরাকে অনুষ্ঠিতব্য জানাজাতেও অংশ নেবেন। বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলি খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরপর আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ এই নেতার মরদেহ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সবসময় শিখিয়েছেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ ও তাদের ঐক্য। জনগণের প্রতি আন্তরিক সেবা ও জাতীয় ঐক্যের মাধ্যমে সেই পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আমাদের শিখিয়েছেন, ইরানের

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে।

সোমবার (৬ জুলাই) দেশটির মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন। এ সময় ইরাকে অনুষ্ঠিতব্য জানাজাতেও অংশ নেবেন।

বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলি খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরপর আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ এই নেতার মরদেহ।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সবসময় শিখিয়েছেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ ও তাদের ঐক্য। জনগণের প্রতি আন্তরিক সেবা ও জাতীয় ঐক্যের মাধ্যমে সেই পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আমাদের শিখিয়েছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তার জনগণ এবং তাদের ঐক্য।

তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, পারস্পরিক সহমর্মিত এবং জনগণের আন্তরিক সেবার মাধ্যমে ইরানের মর্যাদা ও গৌরবের পথ অব্যাহত থাকবে।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow