ইরান ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠক করলেন ট্রাম্প-নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ৯০ মিনিটের বৈঠক শেষে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল দুই নেতার অষ্টম বৈঠক। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলাদা একান্ত বৈঠক হয়নি। পুরো ইসরায়েলি প্রতিনিধিদল এবং ট্রাম্পের উপদেষ্টা ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতেই আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়নি এবং বৈঠক শেষে কোনো যৌথ বক্তব্যও দেওয়া হয়নি। নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে। এতে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেক

ইরান ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠক করলেন ট্রাম্প-নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, বৈঠকটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ৯০ মিনিটের বৈঠক শেষে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল দুই নেতার অষ্টম বৈঠক।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলাদা একান্ত বৈঠক হয়নি। পুরো ইসরায়েলি প্রতিনিধিদল এবং ট্রাম্পের উপদেষ্টা ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতেই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়নি এবং বৈঠক শেষে কোনো যৌথ বক্তব্যও দেওয়া হয়নি।

নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে। এতে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে জানাননি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow