ইরান কি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে?

ইসরায়েলের ইন্ধনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালেও এখন তা অবসানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান কি যুক্তরাষ্ট্রের এসব প্রস্তাব মেনে নেবে? এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব তারা পর্যালোচনা করছে। তবে এর মানে এই নয় যে, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও তা সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হবে না।  তিনি আরও জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে এবং প্রয়োজন হলে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে। তবে এই বক্তব্যে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেলেও, ইরান শুরুতে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে তীব্রভাবে নাকচ করেছিল। একই সঙ্গে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে— যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অ

ইরান কি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে?
ইসরায়েলের ইন্ধনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালেও এখন তা অবসানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান কি যুক্তরাষ্ট্রের এসব প্রস্তাব মেনে নেবে? এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জানিয়েছে যে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব তারা পর্যালোচনা করছে। তবে এর মানে এই নয় যে, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও তা সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হবে না।  তিনি আরও জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে এবং প্রয়োজন হলে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে। তবে এই বক্তব্যে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেলেও, ইরান শুরুতে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে তীব্রভাবে নাকচ করেছিল। একই সঙ্গে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে— যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আসলে একটি চুক্তি করতে আগ্রহী, তবে তারা তা প্রকাশ করতে ভয় পাচ্ছে— নিজেদের জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের প্রতিক্রিয়ার আশঙ্কায়। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউস প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি, তবে সতর্ক করে বলেছে যে— ইরান যদি এই অবস্থান না বোঝে যে তারা সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাহলে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন যে, ইরান এই শর্তগুলো মেনে নেবে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র আলোচনায় কিছু ছাড় দিতে পারে এবং তারা চায় যে কোনো চুক্তিতেও যেন ইসরায়েলের আগাম হামলার বিকল্প খোলা থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow