ইরান-তুরস্ক যৌথ সীমান্তে কাস্টমস পোস্ট উদ্বোধন
ইরান ও তুরস্ক যৌথ সীমান্তে গুরবুলাক কাস্টমস পোস্ট উদ্বোধন করা হয়েছে। এই কাস্টমস পোস্ট দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও ট্রানজিট সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। যৌথ সীমান্তে তুরস্কের অংশে অবস্থিত গুরবুলাক কাস্টমস পোস্টটি শুক্রবার দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তুরস্কের মাটিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের গভর্নর রেজা রহমানি এবং তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় দেশের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এতে অংশ নেন। কর্মকর্তারা জানান, গুরবুলাক কাস্টমস সুবিধাটি চালু হওয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কাস্টমস পোস্টটি ইরানের গুরুত্বপূর্ণ বাজারগান কাস্টমস টার্মিনাল-এর বিপরীতে অবস্থিত এবং এটি দেশের অন্যতম প্রধান ট্রানজিট করিডোর হিসেবে বিবেচিত। প্রতি বছর প্রায় ২ লাখ ট্রানজিট ট্রাক এই সীমান্ত ক্রসিং ব্যবহার করে। কেএম
ইরান ও তুরস্ক যৌথ সীমান্তে গুরবুলাক কাস্টমস পোস্ট উদ্বোধন করা হয়েছে। এই কাস্টমস পোস্ট দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও ট্রানজিট সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
যৌথ সীমান্তে তুরস্কের অংশে অবস্থিত গুরবুলাক কাস্টমস পোস্টটি শুক্রবার দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
তুরস্কের মাটিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের গভর্নর রেজা রহমানি এবং তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় দেশের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এতে অংশ নেন।
কর্মকর্তারা জানান, গুরবুলাক কাস্টমস সুবিধাটি চালু হওয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কাস্টমস পোস্টটি ইরানের গুরুত্বপূর্ণ বাজারগান কাস্টমস টার্মিনাল-এর বিপরীতে অবস্থিত এবং এটি দেশের অন্যতম প্রধান ট্রানজিট করিডোর হিসেবে বিবেচিত। প্রতি বছর প্রায় ২ লাখ ট্রানজিট ট্রাক এই সীমান্ত ক্রসিং ব্যবহার করে।
কেএম
What's Your Reaction?