ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর এক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অভিযানের সময় কয়েকটি ধ্বংসাবশেষ জর্ডানের বিভিন্ন এলাকায় পড়লেও এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটেনি। সূত্রটি আরও জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখেছে এবং সেখানে কোনো বিস্ফোরক উপাদান অবশিষ্ট নেই তা নিশ্চিত করেছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করে, তারা টানা দ্বিতীয় রাতের মতো জর্ডানে অবস্থিত আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ওই সামরিক স্থাপনায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে ইরানের দাবিকৃত হামলার ফলে বিমানঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

জর্ডানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর এক সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অভিযানের সময় কয়েকটি ধ্বংসাবশেষ জর্ডানের বিভিন্ন এলাকায় পড়লেও এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটেনি।

সূত্রটি আরও জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখেছে এবং সেখানে কোনো বিস্ফোরক উপাদান অবশিষ্ট নেই তা নিশ্চিত করেছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করে, তারা টানা দ্বিতীয় রাতের মতো জর্ডানে অবস্থিত আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ওই সামরিক স্থাপনায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তবে ইরানের দাবিকৃত হামলার ফলে বিমানঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow