ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন বাহিনী

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানিয়েছে সামরিক বাহিনী। একটি উচ্চপর্যায়ের বৈঠকে তাকে পরিকল্পনার বিস্তারিত জানানো হয়েছে। শুক্রবার (০১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দুজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি উচ্চপর্যায়ের সামরিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা উপস্থাপন করেন। সূত্র জানিয়েছে, এই বৈঠকে মূলত সম্ভাব্য বিমান হামলা বা সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র প্রশাসন বর্তমানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বিবেচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাল্টা ‘দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নিজেদের

ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন বাহিনী

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানিয়েছে সামরিক বাহিনী। একটি উচ্চপর্যায়ের বৈঠকে তাকে পরিকল্পনার বিস্তারিত জানানো হয়েছে।

শুক্রবার (০১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দুজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একটি উচ্চপর্যায়ের সামরিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা উপস্থাপন করেন।

সূত্র জানিয়েছে, এই বৈঠকে মূলত সম্ভাব্য বিমান হামলা বা সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র প্রশাসন বর্তমানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বিবেচনা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাল্টা ‘দীর্ঘস্থায়ী ও বেদনাদায়ক আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান, যা এই গুরুত্বপূর্ণ জলপথ সচল করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের শীর্ষ কর্মকর্তারা এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের দুই মাস অতিবাহিত হলেও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি এখনো বন্ধ রয়েছে, যা বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহকে বাধাগ্রস্ত করছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি নিয়ে উদ্বেগ ঘনীভূত হয়েছে।

৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাত নিরসনের প্রচেষ্টাগুলো বর্তমানে অচলাবস্থায় রয়েছে। ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় তেহরান এখনো প্রণালিটি বন্ধ করে রেখেছে, যা তাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow