ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে : ট্রাম্প
ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টা সন্তোষজনক ফল না দেওয়ায় ইরান প্রসঙ্গে কীভাবে এগোনো হবে—তা নিয়ে তিনি একটি কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছেন। খবর সিএনএনের।
টেক্সাসের করপাস ক্রিস্টিতে জ্বালানি ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। তবে সিদ্ধান্তটি সহজ নয়। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে ‘অসৎ আচরণে’ জড়িত।
ট্রাম্প বলেন, ‘৪৭ বছর ধরে একটি দেশ মানুষের হাত-পা উড়িয়ে দিচ্ছে।’ তবে ট্রাম্প জানান, ইরান চুক্তি করতে চায়, কিন্তু সেটি হতে হবে ‘অর্থবহ’ চুক্তি।
টেক্সাসে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে তিনি দুই রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও জন করনিনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও জানান।
ট্রাম্প বলেন, ‘আমি শান্তিপূর্ণ পথেই এগোতে চাই। কিন্তু তারা খুবই কঠিন মানুষ।’