ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে, এমন দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক মাস এমনকি ২০২৭ সাল পর্যন্তও গড়াতে পারে। ওয়াল স্ট্রিটভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল আলফা পার্টনার্সের বিশ্লেষক বায়রন ক্যালান এক প্রতিবেদনে বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ক্রমেই বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। তার হিসাব অনুযায়ী, মে মাসের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। ২০২৬ সালের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এ সম্ভাবনা ৪৫ শতাংশ। আর ২০২৭ সাল পর্যন্ত গড়ানোর ঝুঁকি রয়েছে ৩৫ শতাংশ। ইতোমধ্যে এই সংঘাত ইরাকেও ছড়িয়ে পড়েছে, যেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ চলছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনেও পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, যেখানে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে সৌদি তেলের ওপর চাপ বাড়ছে। পরিস্থিতি এমন হলে বিশ্ব অর
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে, এমন দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক মাস এমনকি ২০২৭ সাল পর্যন্তও গড়াতে পারে।
ওয়াল স্ট্রিটভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল আলফা পার্টনার্সের বিশ্লেষক বায়রন ক্যালান এক প্রতিবেদনে বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ক্রমেই বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। তার হিসাব অনুযায়ী, মে মাসের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। ২০২৬ সালের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এ সম্ভাবনা ৪৫ শতাংশ। আর ২০২৭ সাল পর্যন্ত গড়ানোর ঝুঁকি রয়েছে ৩৫ শতাংশ।
ইতোমধ্যে এই সংঘাত ইরাকেও ছড়িয়ে পড়েছে, যেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ চলছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনেও পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, যেখানে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।
এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে সৌদি তেলের ওপর চাপ বাড়ছে। পরিস্থিতি এমন হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগর অঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে, যেখানে ইরানের বন্দরগুলোতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিশ্লেষক কলান সতর্ক করে বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়ায় সংঘাত আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সব মিলিয়ে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার চেয়ে দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকিই এখন বেশি, এমনটাই মনে করছেন এ বিশ্লেষক।
What's Your Reaction?