ইরান যুদ্ধ থামাতে দুই ধাপের প্রস্তাব পাকিস্তানের

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় দুই ধাপের এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর বরাতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ফার্স্ট পোস্ট। প্রথম ধাপে মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে চান। এরপর দ্বিতীয় ধাপে এ সাময়িক যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, আগামী দুই দিনের মধ্যে এমন কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তবে বড় ধরনের বিপর্যয় এড়াতে এটিকেই এখন সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।   প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার মধ্যে তার শর্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে। যুক্তরা

ইরান যুদ্ধ থামাতে দুই ধাপের প্রস্তাব পাকিস্তানের
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় দুই ধাপের এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর বরাতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ফার্স্ট পোস্ট। প্রথম ধাপে মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে চান। এরপর দ্বিতীয় ধাপে এ সাময়িক যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, আগামী দুই দিনের মধ্যে এমন কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তবে বড় ধরনের বিপর্যয় এড়াতে এটিকেই এখন সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।   প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটময়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার মধ্যে তার শর্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে ‘বিশ্বাসযোগ্য পদক্ষেপ’ দেখতে, অন্যদিকে ইরান স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয়। তারা আশঙ্কা করছে, সাময়িক সমঝোতা ভবিষ্যতে তাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow