সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট দলের আটজন এবং গার্ল-ইন-রোভার স্কাউট দলের পাঁচজন সদস্য ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পাঁচটি সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে সুদীর্ঘ এ যাত্রাপথ পাড়ি দেন তারা। জানা গেছে, গত ২৪ মার্চ (মঙ্গলবার) ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে এই পরিভ্রমণ শুরু করেন তারা। প্রায় পাঁচ দিনের এই যাত্রায় ঘাটাইল উপজেলা, মধুপুর উপজেলা, মুক্তাগাছা উপজেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে ২৮ মার্চ বিকালে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে তাদের এই পরিভ্রমণ শেষ হয়। নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক মাজহারুল হোসেন তোকদার জানান, পথ চলার সময় রোভার স্কাউটরা পাঁচটি সামাজিক সচেতনতামূলক বার্তা প্রচার করেন। এগুলো হলো- ‘বাল্যবিবাহকে না বলুন’, ‘বৈষম্য নয় সমান অধিকার, পরিবর্তন আমাদের অঙ্গীকার’, ‘রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ’, ‘মাদককে না বলুন’, ‘পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। পরিভ্রমণকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট দলের আটজন এবং গার্ল-ইন-রোভার স্কাউট দলের পাঁচজন সদস্য ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছেন। প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পাঁচটি সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে সুদীর্ঘ এ যাত্রাপথ পাড়ি দেন তারা।
জানা গেছে, গত ২৪ মার্চ (মঙ্গলবার) ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে এই পরিভ্রমণ শুরু করেন তারা। প্রায় পাঁচ দিনের এই যাত্রায় ঘাটাইল উপজেলা, মধুপুর উপজেলা, মুক্তাগাছা উপজেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে ২৮ মার্চ বিকালে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে তাদের এই পরিভ্রমণ শেষ হয়।
নজরুল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক মাজহারুল হোসেন তোকদার জানান, পথ চলার সময় রোভার স্কাউটরা পাঁচটি সামাজিক সচেতনতামূলক বার্তা প্রচার করেন। এগুলো হলো- ‘বাল্যবিবাহকে না বলুন’, ‘বৈষম্য নয় সমান অধিকার, পরিবর্তন আমাদের অঙ্গীকার’, ‘রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ’, ‘মাদককে না বলুন’, ‘পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। পরিভ্রমণকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর পরিদর্শন করেন। পাশাপাশি তারা স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।
পরিভ্রমণে অংশ নেন গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের সদস্য নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অতসী সরকার ও রুমা রওশন, পরিসংখ্যান বিভাগের খন্দকার সানজানা আলম অর্পা, আইন ও বিচার বিভাগের মোছা. ফায়জুন্নাহার শান্তা এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা সৃজনা।
এছাড়াও রোভার স্কাউট গ্রুপের সদস্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের মাহিন ইসলাম, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. নাজমুস সায়াদাত সিফাত, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পুস্পেন কুন্ডু, অর্থনীতি বিভাগের এস. এম. মহিউদ্দিন রাহাত, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রকিবুল ইসলাম রবিন এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. সাজিদ হোসাইন পরিভ্রমণ করেন। পরিভ্রমণে ফোকাল পার্সন হিসেবে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র রোভার মেট নূর আলম নাহিদ।
প্রসঙ্গত, ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ স্কাউট আন্দোলনের সাথে সংহতি রেখে জাতীয় পর্যায়ের বিভিন্ন স্কাউটস প্রোগ্রামে সফলতার সাথে অংশগ্রহণ করছে এই ইউনিটটি।
What's Your Reaction?