ইরান যুদ্ধে এই প্রথম ড্রোন স্পিডবোট মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই এবার মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় ড্রোন স্পিডবোট ব্যবহার করা হলেও এবারই প্রথম কোনো চলমান যুদ্ধে এই অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চালকবিহীন এই ড্রোন স্পিডবোট একই সঙ্গে নজরদারি এবং কামিকাজি হামলায় ব্যবহারযোগ্য। কামিকাজি হামলার অর্থ আত্মঘাতী হামলা; অর্থাৎ এই স্পিডবোট আঘাত হানার পর লক্ষ্যবস্তুর পাশাপাশি নিজেকেও ধ্বংস করে। পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ইরান যুদ্ধে মোতায়েন করা এই ড্রোন স্পিডবোট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট বা গার্ক নামের একটি কোম্পানি। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, সেই অভিযানে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে ইতোমধ্যে এই বিধ্বসী স্পিডবোটকে নথিভুক্ত

ইরান যুদ্ধে এই প্রথম ড্রোন স্পিডবোট মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই এবার মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এর আগে বিভিন্ন সামরিক মহড়ায় ড্রোন স্পিডবোট ব্যবহার করা হলেও এবারই প্রথম কোনো চলমান যুদ্ধে এই অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চালকবিহীন এই ড্রোন স্পিডবোট একই সঙ্গে নজরদারি এবং কামিকাজি হামলায় ব্যবহারযোগ্য। কামিকাজি হামলার অর্থ আত্মঘাতী হামলা; অর্থাৎ এই স্পিডবোট আঘাত হানার পর লক্ষ্যবস্তুর পাশাপাশি নিজেকেও ধ্বংস করে।

পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ইরান যুদ্ধে মোতায়েন করা এই ড্রোন স্পিডবোট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক কোম্পানি গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট বা গার্ক নামের একটি কোম্পানি। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, সেই অভিযানে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে ইতোমধ্যে এই বিধ্বসী স্পিডবোটকে নথিভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow