ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প

প্রতি বছরের মতো এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছেন আমেরিকার প্রভাবশালী ইভানজেলিক্যাল খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার (৫ মার্চ) এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন হোয়াইট হাউসের ফেইথ অফিস। হোয়াইট হাউসের ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, রেজোলিউট ডেস্কের পেছনে বসা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় ২০ জন। প্রার্থনায় অংশ নেন পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের পাস্টর রবার্ট জেফ্রেস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের রাল্ফ রিড এবং ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গ্যারি বাউয়ারসহ অন্যান্যরা। ভিডিওতে নেতারা ট্রাম্পের জন্য এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার সাফল্য কামনা করে প্রার্থনা করেন। পলা হোয়াইট কেইনের নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্ঠান ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বার্ষিক রীতিতে পরিণত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ছবি ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রার্থনা অনুষ্ঠানকে অনেকে রাজনৈতিক সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন। ইভানজেলিক্যাল সম্প্রদায় ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ

ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প

প্রতি বছরের মতো এবারও ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে প্রার্থনায় বসেছেন আমেরিকার প্রভাবশালী ইভানজেলিক্যাল খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার (৫ মার্চ) এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন হোয়াইট হাউসের ফেইথ অফিস।

হোয়াইট হাউসের ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, রেজোলিউট ডেস্কের পেছনে বসা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়েছেন প্রায় ২০ জন। প্রার্থনায় অংশ নেন পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের পাস্টর রবার্ট জেফ্রেস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের রাল্ফ রিড এবং ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গ্যারি বাউয়ারসহ অন্যান্যরা। ভিডিওতে নেতারা ট্রাম্পের জন্য এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমেরিকার সাফল্য কামনা করে প্রার্থনা করেন।

পলা হোয়াইট কেইনের নেতৃত্বে এই প্রার্থনা অনুষ্ঠান ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বার্ষিক রীতিতে পরিণত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ছবি ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রার্থনা অনুষ্ঠানকে অনেকে রাজনৈতিক সমর্থনের প্রকাশ হিসেবে দেখছেন। ইভানজেলিক্যাল সম্প্রদায় ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম।

হোয়াইট হাউস এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে প্রার্থনা অনুষ্ঠানের ভিডিও ও ছবি সরকারি সূত্র থেকেই প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow