ইরান যুদ্ধে ভূপাতিত ৪২ মার্কিন যুদ্ধবিমান, ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ

ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ৪২টি মার্কিন সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন ব্যয় বেড়ে যাওয়ায় খরচও দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের মধ্যে রয়েছে, ৪টি স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, ১টি লাইটনিং টু যুদ্ধবিমান, ১টি থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, ৭টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, ১টি আকাশ নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান, ২টি বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান, ১টি যুদ্ধক্ষেত্র উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি রিপার ড্রোন ও ১টি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রাইটন ড্রোন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। তবে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সংস্থা প্রতিরক্ষা দপ

ইরান যুদ্ধে ভূপাতিত ৪২ মার্কিন যুদ্ধবিমান, ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ
ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ৪২টি মার্কিন সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন ব্যয় বেড়ে যাওয়ায় খরচও দ্রুত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের মধ্যে রয়েছে, ৪টি স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, ১টি লাইটনিং টু যুদ্ধবিমান, ১টি থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, ৭টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, ১টি আকাশ নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান, ২টি বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান, ১টি যুদ্ধক্ষেত্র উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি রিপার ড্রোন ও ১টি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রাইটন ড্রোন। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। তবে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সংস্থা প্রতিরক্ষা দপ্তর ও সেন্টকমের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীই প্রথম তথাকথিত অদম্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। আবার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র আরও বড় চমকের মুখে পড়বে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর সংঘাত শুরু হয়। পরে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। সূত্র : এনডিটিভি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow