ইরান যুদ্ধে যুক্তরাজ্যও কি জড়িয়ে পড়ল?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে চেয়েছে। ইরান যাতে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টারমার স্পষ্ট করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়া ওই হামলার সঙ্গেও ব্রিটেন জড়িত ছিল না। ভবিষ্যতেও সরাসরি হামলায় অংশ নেবে না। তিনি বলেন, ব্রিটেন মনে করে এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে, যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ত্যাগ করবে। তবে ইরান ইতোমধ্যে অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে এবং ব্রিটিশ নাগরিকদের অবস্থান করা বিমানবন্দর ও হোটেলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তিনি জানান, উপসাগরীয় মিত্র দেশগুলো যুক্তরাজ্যের কাছে আরও সহায়তা চেয়েছে। ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যে সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়ে ই

ইরান যুদ্ধে যুক্তরাজ্যও কি জড়িয়ে পড়ল?
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে চেয়েছে। ইরান যাতে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্টারমার স্পষ্ট করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়া ওই হামলার সঙ্গেও ব্রিটেন জড়িত ছিল না। ভবিষ্যতেও সরাসরি হামলায় অংশ নেবে না। তিনি বলেন, ব্রিটেন মনে করে এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে, যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ত্যাগ করবে। তবে ইরান ইতোমধ্যে অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে এবং ব্রিটিশ নাগরিকদের অবস্থান করা বিমানবন্দর ও হোটেলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তিনি জানান, উপসাগরীয় মিত্র দেশগুলো যুক্তরাজ্যের কাছে আরও সহায়তা চেয়েছে। ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যে সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়ে ইরানি হামলা প্রতিহত করেছে। স্টারমারের মতে, হুমকি পুরোপুরি বন্ধ করতে হলে ক্ষেপণাস্ত্রের মজুত ঘাঁটি ও উৎক্ষেপণস্থল ধ্বংস করাই একমাত্র উপায়। আন্তর্জাতিক আইন মেনে যৌথ আত্মরক্ষার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের অনুরোধ গ্রহণ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow