ইরান যুদ্ধে স্থলবাহিনী লাগবে না : মার্কো রুবিও
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে স্থলবাহিনী নামানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কো রুবিও। তার দাবি, বর্তমান পরিকল্পনা অনুযায়ীই অভিযান সফলভাবে শেষ করা সম্ভব এবং এটি ‘মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই’ শেষ হতে পারে। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এগোচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার আগেও রয়েছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলটিতে সীমিতসংখ্যক সেনা মোতায়েন রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এরই মধ্যে ইরানে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, একটি পরিত্যক্ত পারমাণবিক গবেষণা রিয়্যাক্টর এবং ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এসব ঘটনায় বিকিরণ ছড়ানোর কোনো ঝুঁকি তৈরি হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েল দেশটির শিল্প কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব হামলার “কঠোর জবাব” দেওয়া হবে। এদ
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে স্থলবাহিনী নামানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কো রুবিও। তার দাবি, বর্তমান পরিকল্পনা অনুযায়ীই অভিযান সফলভাবে শেষ করা সম্ভব এবং এটি ‘মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই’ শেষ হতে পারে।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এগোচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার আগেও রয়েছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলটিতে সীমিতসংখ্যক সেনা মোতায়েন রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
এরই মধ্যে ইরানে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, একটি পরিত্যক্ত পারমাণবিক গবেষণা রিয়্যাক্টর এবং ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানা হয়েছে।
তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এসব ঘটনায় বিকিরণ ছড়ানোর কোনো ঝুঁকি তৈরি হয়নি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েল দেশটির শিল্প কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব হামলার “কঠোর জবাব” দেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো ১৫ দফা প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। কূটনৈতিক আলোচনার আহ্বানের মধ্যেই হামলা অব্যাহত থাকায় পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছে ইরান।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস করা গেছে। বাকি অংশ এখনো সক্রিয় থাকায় সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
What's Your Reaction?