ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাজেট সাশ্রয়ের উদ্যোগ ইন্দোনেশিয়ার

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব সামাল দিতে বড় ধরনের বাজেট সাশ্রয়ের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। দেশটি সর্বোচ্চ ৮০ ট্রিলিয়ন রুপিয়াহ (৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলার) পর্যন্ত ব্যয় কমানোর লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি । সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি জ্বালানি সাশ্রয়ের বিভিন্ন পদক্ষেপও বিবেচনা করছে। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু সরকারি খাতের কর্মীদের জন্য সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার ব্যবস্থাও থাকতে পারে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সাংবাদিকদের জানান, জ্বালানি ব্যবহার কমানো ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়িয়ে খরচ কমাতে সরকার ‘সম্ভব সব চেষ্টা’ চালিয়ে যাচ্ছে। প্রায় ২৮ কোটি ৪০ লাখ মানুষের দেশ ইন্দোনেশিয়ায় জ্বালানিতে ব্যাপক ভর্তুকি দেওয়া হয়। ভোক্তাদের জন্য মোট জ্বালানি ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরকার বহন করে থাকে। এই ভর্তুকি জাতীয় বাজেটের প্রায় ১৫ শতাংশের সমান। তবে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যাপক বাড়লেও, অনেক প্রতিবেশী দেশের মতো ইন্দোনেশিয়ায় এ

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাজেট সাশ্রয়ের উদ্যোগ ইন্দোনেশিয়ার

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব সামাল দিতে বড় ধরনের বাজেট সাশ্রয়ের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। দেশটি সর্বোচ্চ ৮০ ট্রিলিয়ন রুপিয়াহ (৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলার) পর্যন্ত ব্যয় কমানোর লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ।

সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি জ্বালানি সাশ্রয়ের বিভিন্ন পদক্ষেপও বিবেচনা করছে। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু সরকারি খাতের কর্মীদের জন্য সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার ব্যবস্থাও থাকতে পারে।

দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সাংবাদিকদের জানান, জ্বালানি ব্যবহার কমানো ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়িয়ে খরচ কমাতে সরকার ‘সম্ভব সব চেষ্টা’ চালিয়ে যাচ্ছে।

প্রায় ২৮ কোটি ৪০ লাখ মানুষের দেশ ইন্দোনেশিয়ায় জ্বালানিতে ব্যাপক ভর্তুকি দেওয়া হয়। ভোক্তাদের জন্য মোট জ্বালানি ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরকার বহন করে থাকে। এই ভর্তুকি জাতীয় বাজেটের প্রায় ১৫ শতাংশের সমান।

তবে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যাপক বাড়লেও, অনেক প্রতিবেশী দেশের মতো ইন্দোনেশিয়ায় এখনো দীর্ঘ জ্বালানি সংকট বা লাইনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow