ইরান রাজি হলে পাকিস্তানে যাবেন জেডি ভ্যান্স 

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলে পাকিস্তানে যাবেন জে ডি ভ্যান্স। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।   মঙ্গলবার (২১ এপ্রিল) দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান যদি আলোচনায় বসার নিশ্চয়তা দেয় তবেই পাকিস্তানে যাবে মার্কিন প্রতিনিধিদল। আলোচনা নিশ্চিত হলে মঙ্গলবার সকালে ইসলামাবাদে যাবে ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন দল। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে আরও থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অতীতে যুক্

ইরান রাজি হলে পাকিস্তানে যাবেন জেডি ভ্যান্স 

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলে পাকিস্তানে যাবেন জে ডি ভ্যান্স। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।  

মঙ্গলবার (২১ এপ্রিল) দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান যদি আলোচনায় বসার নিশ্চয়তা দেয় তবেই পাকিস্তানে যাবে মার্কিন প্রতিনিধিদল। আলোচনা নিশ্চিত হলে মঙ্গলবার সকালে ইসলামাবাদে যাবে ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন দল। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে আরও থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার।

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।

অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অতীতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা ইরান ভুলে যায়নি।  

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থানের ফলে অনিশ্চিত হয়ে পড়েছে দুই দেশের আলোচনার সম্ভাবনা। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তারা সেখানে যাননি। আলোচনার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও এখনও নিজেদের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইরান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow