ইরান সংঘাত, কলকাতা বিমানবন্দরে ফ্লাইট বাতিল
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সংঘাতের কারণে প্রভাব পড়েছে কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিষেবায়। সোমবার (২ মার্চ) একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। এছাড়াও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব বিমান সৌদি আরব এবং কাতারে যাওয়ার কথা ছিল সেসব ফ্লাইটও বাতিল হয়েছে। এর মধ্যে এমিরেটসের চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল এবং আরও ৪ টি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। কাতার এয়ারওয়েজ দুটি ফ্লাইট আসা এবং দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া, ইতিহাদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে আসা এবং দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট কলকাতায় আসা এবং একটি ফ্লাইট যাওয়া, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট আসা এবং একটি ফ্লাইট কলকাতা থেকে যাওয়ার কথা ছিল কিন্তু সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও ভারতের তিনটি প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইজজেড এরই মধ্য
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সংঘাতের কারণে প্রভাব পড়েছে কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিষেবায়। সোমবার (২ মার্চ) একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান।
এছাড়াও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেসব বিমান সৌদি আরব এবং কাতারে যাওয়ার কথা ছিল সেসব ফ্লাইটও বাতিল হয়েছে।
এর মধ্যে এমিরেটসের চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল এবং আরও ৪ টি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। কাতার এয়ারওয়েজ দুটি ফ্লাইট আসা এবং দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া, ইতিহাদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে আসা এবং দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট কলকাতায় আসা এবং একটি ফ্লাইট যাওয়া, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট আসা এবং একটি ফ্লাইট কলকাতা থেকে যাওয়ার কথা ছিল কিন্তু সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়াও ভারতের তিনটি প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইজজেড এরই মধ্যে ৬৩০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। যার মধ্যে শুধু সোমবার (২ মার্চ) ইন্ডিগো ১৬০ ফ্লাইট বাতিল করেছে।
যদিও এই বিষয়ে যাত্রীদের আগাম কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এর ফলে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা পৌঁছে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে।
ডিডি/টিটিএন
What's Your Reaction?