ইরান-সমর্থিত বিদ্রোহীরা বিশ্বের জন্য ক্যানসার: ট্রাম্প
জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। এর পরই ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান-সমর্থিত বিদ্রোহীদের বিশ্বের জন্য ক্যানসার বলেও আখ্যা দেন তিনি।
বুধবার (২৯ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। তারা ভয়াবহ মূল্য দেবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন সেনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল। এরপরও তারা সফলভাবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছেন।
ট্রাম্প আরও জানান, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে, তা ইরাকি সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।
তিনি ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ক্যানসার আখ্যা দিয়ে বলেন, এসব প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে তার প্রশাসন বিবেচনা করছে।
তবে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়নি। ফক্স নিউজের এক প্রতিবেদক

তবে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়নি। ফক্স নিউজের এক প্রতিবেদক ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেন।
সূত্র : আল জাজিরা