ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটি আমরা চাই: আবদুস সালাম

  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, আজকে ইরান শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের বিরুদ্ধে তারা লড়াই করছে। ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটি আমরা চাই। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করেছে এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থা।  আলোচনা সভায় আবদুস সালাম বলেন, যে কোনো ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের সব দেশ যদি হুঙ্কার দেয়, তাহলে ইসরায়েলের কোনো অবস্থান থাকবে না। আজকে ইরান যেভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা না হলে এতদিনে সম্পূর্ণ মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলতো।  তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমরা কিন্তু সেটার বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না। আজকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি বেঁচে থাকতে হয়, তাহলে নিজের শক্তি অর্জন করা ছাড়া কোনো বিকল্প নেই।  ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কয়েকদিন পরপর পত্রিকায় আসছে আমাদের সীমান্ত দিয়ে পুশ-ইন হচ্ছে। যারা অবৈধ রয়েছে ত

ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটি আমরা চাই: আবদুস সালাম

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, আজকে ইরান শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের বিরুদ্ধে তারা লড়াই করছে। ইরান সামনের দিকে এগিয়ে যাক, এটি আমরা চাই।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করেছে এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থা। 

আলোচনা সভায় আবদুস সালাম বলেন, যে কোনো ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের সব দেশ যদি হুঙ্কার দেয়, তাহলে ইসরায়েলের কোনো অবস্থান থাকবে না। আজকে ইরান যেভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা না হলে এতদিনে সম্পূর্ণ মুসলিম উম্মাহকে গ্রাস করে ফেলতো। 

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমরা কিন্তু সেটার বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না। আজকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি বেঁচে থাকতে হয়, তাহলে নিজের শক্তি অর্জন করা ছাড়া কোনো বিকল্প নেই। 

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কয়েকদিন পরপর পত্রিকায় আসছে আমাদের সীমান্ত দিয়ে পুশ-ইন হচ্ছে। যারা অবৈধ রয়েছে তাদের দেন। কিন্তু, অবৈধতার নামে আজকে এই দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সারা বিশ্বে যেমন ঐক্য দরকার, আমাদেরও ঐক্যের প্রয়োজন। 

আবদুস সালাম বলেন, সারা বিশ্বে একসময় মুসলমানরা মেধাশক্তির দিক দিয়ে এগিয়ে ছিল। শুধু বিভক্তির কারণে আমরা হারিয়ে যাচ্ছি। এজন্য মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন। 

এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থার সভাপতি মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ এম আর জুলফিকার প্রমুখ।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow