ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে ধ্বংসের মুখে রয়েছে এবং তেহরান ওয়াশিংটনের কাছে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের জানিয়েছে যে তারা ধ্বংসের মুখে রয়েছে। তাই তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, কারণ তারা তাদের নেতৃত্ব সামাল দেওয়ার চেষ্টা করছে; যা তারা পারবে বলেই আমি বিশ্বাস করি!। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি এবং ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন খবর পাওয়া গেছে যে তেহরানের একটি প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে ট্রাম্পকে এ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবে যুক্তরাষ্ট্র

ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে ধ্বংসের মুখে রয়েছে এবং তেহরান ওয়াশিংটনের কাছে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের জানিয়েছে যে তারা ধ্বংসের মুখে রয়েছে। তাই তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, কারণ তারা তাদের নেতৃত্ব সামাল দেওয়ার চেষ্টা করছে; যা তারা পারবে বলেই আমি বিশ্বাস করি!। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি এবং ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন খবর পাওয়া গেছে যে তেহরানের একটি প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে ট্রাম্পকে এ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত বা স্থায়ী করার কথাও বলা হয়।  তবে সামুদ্রিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পারমাণবিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে ইরান। যদিও এতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি উল্লেখ করা হয়নি, যা ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow