ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র দিলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যটি তুলে ধরা হয়। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যে কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের যুক্তরাষ্ট্রে বিক্রীত সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম থাকবে না। একই সময়ে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে অগ্রগতি হচ্ছে। তবে সেই আশাবাদের মধ্যেই তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি এই কঠোর বার্তা দিয়েছেন তিনি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের হুমকি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে। বিশেষ করে যেসব দেশ ইরানের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের ঝু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র দিলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যটি তুলে ধরা হয়।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যে কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের যুক্তরাষ্ট্রে বিক্রীত সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম থাকবে না।
একই সময়ে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে অগ্রগতি হচ্ছে। তবে সেই আশাবাদের মধ্যেই তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি এই কঠোর বার্তা দিয়েছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের হুমকি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে। বিশেষ করে যেসব দেশ ইরানের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের ঝুঁকির মুখে পড়তে পারে।
What's Your Reaction?