ইরানকে বেজক্যাম্প করার অনুমতি দিল মেক্সিকো

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরানের বেজক্যাম্প হিসেবে নিজেদের দেশ ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন টুর্নামেন্ট চলাকালে পুরো ইরানি দলকে দেশে অবস্থানের অনুমতি দিতে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতি সামাল দিতে ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো বাস্তব কারণ নেই। এরই মধ্যে ইরানের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, দলের পূর্বনির্ধারিত বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। তার মতে, ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরানি ফুটবলাররা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন এবং সেখান থেকে ম্যাচ খেলার জন্য যাতায়াত করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow