ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

ইরান, লেবানন ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবিক পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ১ কোটি ৫০ লাখ ডলারের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির শুক্রবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফেডারেশনের (আইএফআরসি) মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই অর্থ স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে জাপান। এ ছাড়া, লেবাননে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জাপান প্ল্যাটফর্মের মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার ডলার বরাদ্দ দেওয়া হবে। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow