ইরানি জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে অভিযোগ
যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ কাজকে অবৈধ ও বর্বর বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ‘তৌসকা’ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর জাতিসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার কাছে অভিযোগ জানায় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর পরিণতির বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। একই সঙ্গে জাহাজ, নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি জব্দের সময় নাবিক ও ক্রুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত
যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দের ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ কাজকে অবৈধ ও বর্বর বলে আখ্যা দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ ‘তৌসকা’ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর জাতিসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার কাছে অভিযোগ জানায় ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর পরিণতির বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। একই সঙ্গে জাহাজ, নাবিক, ক্রু এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটি জব্দের সময় নাবিক ও ক্রুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি।
অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না।
What's Your Reaction?