ইরানি ড্রোন ক্যারিয়ার জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের একটি ‘ড্রোন ক্যারিয়ার’ হিসেবে বর্ণনা করা জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড। আলজাজিরার শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের ওই জাহাজে আঘাত হানা হয়েছে এবং সেটি এখন আগুনে জ্বলছে। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কমান্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের লক্ষ্য ইরানের নৌ সক্ষমতাকে দুর্বল করা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, লক্ষ্যবস্তু জাহাজটি ছিল একটি ড্রোন বহনকারী জাহাজ, যার আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর জাহাজটি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

ইরানি ড্রোন ক্যারিয়ার জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের একটি ‘ড্রোন ক্যারিয়ার’ হিসেবে বর্ণনা করা জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড। আলজাজিরার শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের ওই জাহাজে আঘাত হানা হয়েছে এবং সেটি এখন আগুনে জ্বলছে। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কমান্ড আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের লক্ষ্য ইরানের নৌ সক্ষমতাকে দুর্বল করা। মার্কিন সামরিক বাহিনীর দাবি, লক্ষ্যবস্তু জাহাজটি ছিল একটি ড্রোন বহনকারী জাহাজ, যার আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর জাহাজটি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সপ্তম দিনে এই হামলার দাবি সামনে এলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow