‘ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন’

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) বলেছে, শত্রুপক্ষ যতদিন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো এবং নৌ অবরোধ কার্যকর রাখার ইচ্ছা পোষণ করবে, ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালির সীমিতভাবে পুনরায় খোলার বিষয়টি প্রতিরোধ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এমন মন্তব্য করেছে। খবর বিবিসির।  যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা প্রসঙ্গে এসএনএসসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেগুলো তেহরান বর্তমানে পর্যালোচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি। এর আগে সংস্থাটি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে। তারা জানায়, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা আরও জানায়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

‘ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন’

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) বলেছে, শত্রুপক্ষ যতদিন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো এবং নৌ অবরোধ কার্যকর রাখার ইচ্ছা পোষণ করবে, ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালির সীমিতভাবে পুনরায় খোলার বিষয়টি প্রতিরোধ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এমন মন্তব্য করেছে। খবর বিবিসির। 

যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা প্রসঙ্গে এসএনএসসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেগুলো তেহরান বর্তমানে পর্যালোচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি।

এর আগে সংস্থাটি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে। তারা জানায়, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

তারা আরও জানায়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow