ইরানি রাষ্ট্রদূতকে তলব করল জর্ডান

জর্ডানে হামলার প্রতিবাদে আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডান সরকার বলেছে, শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার আলজাজিরার খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের কর্মকাণ্ডের নিন্দা জানায়।মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখন পর্যন্ত জর্ডানের ভেতরে ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার।  এদিকে সাইপ্রাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বাহিনী। রোববার সাইপ্রাসে ব্রিটিশ সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন। স্কাই নিউজকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে বলেছেন, ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইপ্রাসে বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সৈন্যের অবস্থান রয়েছে। ওই ক

ইরানি রাষ্ট্রদূতকে তলব করল জর্ডান
জর্ডানে হামলার প্রতিবাদে আম্মানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডান সরকার বলেছে, শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর মধ্যে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার আলজাজিরার খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের কর্মকাণ্ডের নিন্দা জানায়।মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখন পর্যন্ত জর্ডানের ভেতরে ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার।  এদিকে সাইপ্রাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বাহিনী। রোববার সাইপ্রাসে ব্রিটিশ সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন। স্কাই নিউজকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে বলেছেন, ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাইপ্রাসে বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সৈন্যের অবস্থান রয়েছে। ওই ক্ষেপণাস্ত্র সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে আমরা মনে করি না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow