ইরানিদের গোপনে যোগাযোগের পদ্ধতি জানাল সিআইএ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা **সিআইএ** ইরানিদের সঙ্গে গোপনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের আগ্রহের কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানের নাগরিকরা যোগাযোগ করতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যম **এক্স**-এ মঙ্গলবার প্রকাশিত একটি দুই মিনিটের ভিডিওতে ফারসি ভাষায় বলা হয়েছে, “হ্যালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চুয়াল এবং নিরাপদে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হলো।” ভিডিওটিতে ইরানিরা কীভাবে যোগাযোগ করতে পারবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এতে কর্মস্থলের কম্পিউটার বা ফোন ব্যবহার এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এর পরিবর্তে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো।  জেনেভায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক

ইরানিদের গোপনে যোগাযোগের পদ্ধতি জানাল সিআইএ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা **সিআইএ** ইরানিদের সঙ্গে গোপনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের আগ্রহের কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানের নাগরিকরা যোগাযোগ করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম **এক্স**-এ মঙ্গলবার প্রকাশিত একটি দুই মিনিটের ভিডিওতে ফারসি ভাষায় বলা হয়েছে, “হ্যালো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চুয়াল এবং নিরাপদে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হলো।”

ভিডিওটিতে ইরানিরা কীভাবে যোগাযোগ করতে পারবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এতে কর্মস্থলের কম্পিউটার বা ফোন ব্যবহার এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

এর পরিবর্তে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো। 

জেনেভায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে একাধিক দেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow