ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে খাবার বিতরণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটটিতে থাকা ছোট ছোট খাবারের প্যাকেট তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মধ্যে নিজ হাতে বিতরণ করছেন। ইরানের পবিত্র নগরী কোমে আয়োজিত একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা আগত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এই মানবিক কার্যক্রমে অংশ নেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা আগত মানুষের মধ্যে ফল, কেক, নাশতা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ওই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রমের অংশ হিসেবে খাবার বিতরণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটটিতে থাকা ছোট ছোট খাবারের প্যাকেট তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মধ্যে নিজ হাতে বিতরণ করছেন।
ইরানের পবিত্র নগরী কোমে আয়োজিত একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা আগত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
এই মানবিক কার্যক্রমে অংশ নেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা আগত মানুষের মধ্যে ফল, কেক, নাশতা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ওই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে তিনি ফল ও কেক বিতরণ করেন এবং তাদের মানবিক উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।
What's Your Reaction?