ইরানে জরুরি সহায়তা পাঠাচ্ছে তুরস্ক
তুরস্ক সরকারের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরানে। শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহর থেকে ছয়টি ট্রাক ইরানের উদ্দেশে রওনা হয়। এ সহায়তা দেশটির গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভান প্রদেশের স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তসুন। তিনি বলেন, এসব ট্রাকে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তিনি আরও জানান, এর আগে তিনটি ট্রাক পাঠানো হয়েছিল। আজকের ছয়টি ট্রাকসহ মোট নয়টি ট্রাকভর্তি সহায়তা ইরানে পাঠানো হলো। যা দেশটির নাগরিকদের চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ সংঘাতে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি সাধারণ মানুষ। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সৃষ্টি হয়েছে নজিরবিহীন সংকট। জয়-পরাজয় নিয়ে নানা বিতর্ক থাকলেও, যুদ্ধে যে দুপক্ষেরই ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে নেই কোনো তর্ক।
তুরস্ক সরকারের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরানে। শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহর থেকে ছয়টি ট্রাক ইরানের উদ্দেশে রওনা হয়। এ সহায়তা দেশটির গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভান প্রদেশের স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তসুন। তিনি বলেন, এসব ট্রাকে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে।
তিনি আরও জানান, এর আগে তিনটি ট্রাক পাঠানো হয়েছিল। আজকের ছয়টি ট্রাকসহ মোট নয়টি ট্রাকভর্তি সহায়তা ইরানে পাঠানো হলো। যা দেশটির নাগরিকদের চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ সংঘাতে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি সাধারণ মানুষ। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সৃষ্টি হয়েছে নজিরবিহীন সংকট।
জয়-পরাজয় নিয়ে নানা বিতর্ক থাকলেও, যুদ্ধে যে দুপক্ষেরই ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে নেই কোনো তর্ক। প্রায় দেড় মাস ধরে চলা এ যুদ্ধে অস্ত্র, সেনা, বেসামরিক নাগরিকদের পাশাপাশি অনেক অবকাঠামোগত স্থাপনা ধ্বংস হয়েছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন সংকট, যার প্রভাব শুধু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।
What's Your Reaction?