ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের

পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোষ্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’ মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের

পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোষ্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow