ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড
ইরানে গত জানুয়ারির বিক্ষোভ-সম্পর্কিত একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিবারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এ দণ্ড কার্যকর হলে এটি জানুয়ারির অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারেবে’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) অভিযোগ আনা হয়। তবে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি। দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে। সূত্রটি জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরি
ইরানে গত জানুয়ারির বিক্ষোভ-সম্পর্কিত একটি মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিবারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। এ দণ্ড কার্যকর হলে এটি জানুয়ারির অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আব্বাসির বিরুদ্ধে ‘মোহারেবে’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা) অভিযোগ আনা হয়। তবে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেনি। দেশটির সর্বোচ্চ আদালতের অনুমোদনও বাকি রয়েছে।
সূত্রটি জানিয়েছে, আব্বাসির বিরুদ্ধে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হলেও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জানুয়ারির বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।
সূত্রটি আরও জানায়, অভিযুক্তের মেয়ে ফাতেমেহ আব্বাসিকে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের পছন্দের আইনজীবীর সুযোগ না দিয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ইরানের বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
What's Your Reaction?